চট্টগ্রামে বস্তিতে আগুনে পুড়ল শতাধিক ঘর

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২০, ১৬:৫২| আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১৯:৫০
অ- অ+

চট্টগ্রামের পাঁচলাইশ থানার শুলকবহর এলাকায় পুরাতন ওয়াপদা সংলগ্ন ডেকোরেশন গলির বাবু কলোনি বস্তিতে আগুন লেগে শতাধিক ঘর পুড়ে গেছে। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১২টি গাড়ির চেষ্টায় দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, সকালে হঠাৎ করেই বস্তির পশ্চিম দিকের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। বস্তিবাসী কিছু বুঝে উঠার আগেই আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ১২টি গাড়ি দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুড়ে যায় পুরো বস্তি। সব হারিয়ে নিঃস্ব এখন কয়েক হাজার মানুষ। আগুন নেভাতে দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বস্তিবাসী। তারা বলেন, অবহেলা, ঠিক সময়ে ফায়ার সার্ভিসের গাড়ি না আসা, পানি না দিতে পারার কারণে আগুনে সব পুড়ে গেছে।

তবে, সরু গলি ও বস্তির আশে পাশে পানির কোনো ব্যবস্থা না থাকায় আগুন নিভাতে দেরি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী জানান, সকাল সাড়ে ১০টায় ডেকোরেশন গলির শেষ মাথায় বাবু কলোনিতে আগুন লাগার ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পুরো হিসাব বের করার চেষ্টা করা হচ্ছে।

আগুন নেভাতে দেড়ি হওয়ার অভিযোগের বিষয়ে ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, কলোনিতে ঢোকার সড়ক সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি নিতে খুব বেগ পেতে হয়েছে। আবার পানির সহজ উৎসও ছিল না। টিনশেড কাঁচাঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে তিনি ধারণা করছেন।

ঢাকাটাইমস/২৪জানুয়ারি/ ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ
সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা ছিল: বাণিজ্যমন্ত্রী
পদ্মা দক্ষিণ থানা পরিদর্শনে ঢাকা রেঞ্জের ডিআইজি, দিলেন প্রয়োজনীয় নির্দেশনা
গুরুতর আহত হয়েও দায়িত্বে অবিচল আনসার সদস্য