আবেদন খারিজ, হুদার মামলা চলতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৬| আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৪
অ- অ+
ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশন (দুদকের) করা এক মামলা বাতিল চেয়ে সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদার আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ফলে মামলাটি চলতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বুধবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান। অপরদিকে আবেদনের পক্ষে নাজমুল হুদা নিজেই শুনানি করেন।

আদালত থেকে বেরিয়ে বিষয়টি সাংবাদিকদের জানান খুরশীদ আলম খান। তিনি বলেন, ২০০৮ সালের ১৮ জুন রাজধানীর মতিঝিল থানায় নাজমুল হুদা দম্পতির বিরুদ্ধে যমুনা বহুমুখী সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান মার্গারেট ওয়ান লিমিটেড এর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করে দুদক।

পরে তার আবেদনের প্রেক্ষিতে ২০১৬ সালে হাইকোর্ট মামলাটি বাতিল করে রায় দেন। এর বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করেন। ২০১৭ সালের ৭ জুন আপিল বিভাগ হাইকোর্টের ওই সিদ্ধান্ত বাতিল ঘোষণা করেন। পরে এ মামলায় চার্জশিট দাখিলের পর অভিযোগ গঠন করেন আদালত। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে এ মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করা রয়েছে।

ঢাকাটাইমস/৫ ফেব্রুয়ারি/এআইএম/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে
৬১৭৫ গ্রাম স্বর্ণে নির্মিত বিশ্বকাপ ট্রফি, মূল্য শুনলে অবাক হবেন
বিশ্বকাপ ফুটবল ২০২৬: মহারণে কারা খেলছেন? দেখে নিন ৪৮ দেশের স্কোয়াড
মিরপুরে হিরোইন ও ইয়াবাসহ বিএনপি নেতা আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা