শেরপুরে ১২ ভুয়া পরীক্ষার্থী আটক

শেরপুর (বগুড়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪৮
অ- অ+

বগুড়ার শেরপুরে চলতি দাখিল পরীক্ষার ধনকুন্ডি আয়েশা মওলা বক্স দাখিল মাদ্রাসা কেন্দ্র থেকে ১২ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। রবিবার সকাল ১১টায় আরবি দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে অসদুপায়ের দায়ে তাদের আটক করা হয়। এ সময় সুপার আকবর আলী (৪৯) ও সেলিম উদ্দিনকে (৪৬) এক মাসের বিনাশ্রম সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সংশ্লিষ্টরা জানান, উপজেলার সুঘাট ইউনিয়নের কল্যাণী বালিকা দাখিল মাদ্রাসার পাঁচজন, নাকুয়া দাখিল মাদ্রাসার পাঁচজন ও মধ্যভাগ দাখিল মাদ্রাসার দুজন শিক্ষার্থীকে ভাড়া করে নিয়ে এসে সীমাবাড়ি ইউনিয়নের ধনকুন্ডি আয়েশা মওলা বক্স দাখিল মাদ্রাসা কেন্দ্রে বিভিন্ন কক্ষে পরীক্ষা দিচ্ছিল।

গোপন সংবাদ পেয়ে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) জামশেদ আলাম রানা।

(ঢাকাটাইমস/৯ফেব্রুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘মর্গে ৩০০ থেকে ৪০০ লাশ, একটার ওপর একটা পড়ে আছে’
পুলিশ সদস্যদের কল্যাণ ও অপরাধ দমনে গুরুত্ব দিতে বললেন জিএমপি কমিশনার
নারায়ণগঞ্জে তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা
কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নিলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর