বিকাশ পরিবেশকদের পেমেন্ট সুবিধা দেবে সাউথইস্ট ব্যাংক

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩৮
অ- অ+

এখন থেকে সাউথইস্ট ব্যাংক লিমিটেড এর কর্পোরেট পেমেন্ট মডিউলের মাধ্যমে দেশব্যাপী ডিস্ট্রিবিউটদেরকে স্বয়ংক্রিয়ভাবে পেমেন্ট দিতে পারবে বিকাশ।

এ লক্ষ্যে বিকাশ ও সাউথইস্ট ব্যাংক লিমিটেড একটি চুক্তি স্বাক্ষর করেছে।

বিকাশের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর এবং সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী আজিজুর রহমান ২৬ ফেব্রুয়ারি বিকাশের হেড অফিসে এই চুক্তি বিনিময় করেন।

অনুষ্ঠানে বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর এবং সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এম কামাল হোসেন সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাগরে নতুন লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বাড়তে পারে বৃষ্টি
৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলা এয়ারলাইন্সের
প্রযুক্তির অপব্যবহার করে পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা