নগরকান্দায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মার্চ ২০২০, ১৯:৪৬
অ- অ+

ফরিদপুরের নগরকান্দায় ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। তার নাম সায়েম মিয়া। মঙ্গলবার বিকালে পোড়াদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৮ এর (সিপিসি-২) সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার ঢাকা টাইমসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল নগরকান্দার পোড়াদিয়া বাজারে অভিযান চালায় মাদক কারবারি সায়েম মিয়াকে আটক করে। পরে তার কাছ থেকে ২৮৫ পিস ইয়াবা, মাদক কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক সায়েমের বিরুদ্ধে নগরকান্দা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

ঢাকাটাইমস/০৩ মার্চ/এসএস/কেএম

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণভোট না মানলে সরকারও মানা হবে না: জামায়াত আমির
৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
রোদে বের হলেই শরীরের রক্ত ঝরে, পানিতে কাটে ১০ বছরের আবু বকরের দিন
বাংলাদেশে উচ্চগতির রেল আনতে আগ্রহী চীন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা