জয় জয়ই: মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মার্চ ২০২০, ২১:৩৪
অ- অ+

ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার বাংলাদেশকে প্রায় হারিয়েই দিয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু শেষমেশ ৪ রানের স্নায়ুক্ষয়ী জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। এই জয়ের পর টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, জয় জয়ই।

ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ‘আমি মনে করি, জয় জয়ই। কিন্তু এটা ছিল ক্লোজ উইন (স্বল্প ব্যবধানে জয়)। আমরা শেষ পর্যন্ত স্নায়ু ধরে রাখতে পেরেছি। পরের ম্যাচেও আমরা জয়ের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব।’

তিনি আরো বলেন, ‘তামিম সবসময়ই আমাদের স্পেশাল প্লেয়ার। রান করতে পেরে সে খুব খুশি। অন্যরাও ভালো ব্যাট করেছে। এই ম্যাচের পর সবাই আমাদের বোলিং নিয়ে কথা বলবে। কিন্তু রান করার জন্য এটা ভালো উইকেট। তাছাড়া শিশির ছিল। বোলার জন্য সবকিছুই কঠিন ছিল। যখন আপনি একটি টাইট ম্যাচ জিতেন তখন তা আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে আত্মবিশ্বাসী করে তুলে।’

এদিন সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩২২ রান সংগ্রহ করে বাংলাদেশ। পরে জিম্বাবুয়ে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৮ রান করে। এই জয়ের ফলে সিরিজ জয় নিশ্চিত করে টাইগাররা। প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ১৬৯ রানে।

(ঢাকাটাইমস/৩ মার্চ/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4