হাফ সেঞ্চুরির অপেক্ষায় সৌম্য

টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫০তম ম্যাচ খেলার দ্বারপ্রান্তে বাংলাদেশের বাঁ-হাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। আগামীকাল (বুধবার) জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামলেই ৫০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন সৌম্য। বাংলাদেশের ষষ্ঠ খেলোয়াড় হিসেবে ৫০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন সৌম্য।
২০১৫ সালে এপ্রিলে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় সৌম্যর। গেল পাঁচ বছরে এখন পর্যন্ত ৪৯টি ম্যাচ খেলেছেন তিনি। ২টি হাফ সেঞ্চুরিসহ ১৮ দশমিক ৪০ গড়ে এ পর্যন্ত এ ভার্সনে মোট ৮৬৫ রান করেছেন সৌম্য।
সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরির স্বাদ পান সৌম্য। ২১ ইনিংস পর দ্বিতীয় হাফ সেঞ্চুরির দেখা পান তিনি। অভিষেকের ২৬ ইনিংস পর প্রথম হাফ সেঞ্চুরি তুলেন সৌম্য।
গংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৫০ বা তার বেশি ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজা।
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০ বা তার বেশি ম্যাচ খেলা খেলোয়াড়
|
খেলোয়াড় |
ম্যাচ |
রান |
উইকেট |
|
মাহমুদুল্লাহ |
৮৬ |
১৪৭৫ |
৩১ |
|
মুশফিক |
৮৫ |
১২৮২ |
- |
|
সাকিব |
৭৬ |
১৫৬৭ |
৯২ |
|
তামিম |
৭৪ |
১৭০১ |
- |
|
মাশরাফি |
৫৪ |
৩৭৭ |
৪২ |
|
সৌম্য |
৪৯ |
৮৬৫ |
৬ |
(ঢাকাটাইমস/১০ মার্চ/এসইউএল)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































