এখনই ক্রিকেট চান না ওয়াকার

করোনাভাইরাসের কোপে স্থগিত হয়ে গিয়েছে একের পর এক টুর্নামেন্ট। অলিম্পিকের মতো মেগা ইভেন্ট পিছিয়ে গিয়েছে এক বছর। আইপিএল কবে হবে সে ব্যাপারে এখনও কোনও নিশ্চয়তা নেই। কয়েকজন প্রাক্তন ক্রিকেটার ও কর্মকতারা ইতিমধ্যেই বলতে শুরু করে দিয়েছেন, রুদ্ধদ্বার স্টেডিয়ামেই হোক ক্রিকেট। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াকার ইউনিস অবশ্য ফাঁকা স্টেডিয়ামে ক্রিকেটের পক্ষপাতী নন।
ওয়াকার ইউনিস বলেছেন, ‘ফাঁকা স্টেডিয়ামে ক্রিকেটের সঙ্গে আমি সহমত নই। পাঁচ-ছয় মাস পরে পরিস্থিতি যখন নিয়ন্ত্রণে আসবে, তখন রুদ্ধদ্বার স্টেডিয়ামে ক্রিকেটের কথা আমরা ভেবে দেখতে পারি।’
আইসিসি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ পূর্ব পরিকল্পিত সূচি অনুযায়ী হবে। ওয়াকারও টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখতে চান। তিনি বলেছেন, ‘আমি যখন পাকিস্তানের হয়ে খেলতাম বা জাতীয় দলকে কোচিং করিয়েছি, তখন থেকেই চাইতাম পাকিস্তান বড় কোনও আইসিসি টুর্নামেন্ট জিতুক। সেই কারণেই এবারের টি-টোয়েন্টি টুর্নামেন্ট আমার এবং আমার দলের কাছে খুব গুরুত্বপূর্ণ।’
(ঢাকাটাইমস/৬ এপ্রিল/এসইউএল)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
মন্তব্য করুন













































