মেয়ের বাড়ি সেমাই নিয়ে যাওয়ার পথে বাবার মৃত্যু

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ মে ২০২০, ১৮:০০
অ- অ+

দিনাজপুর-পার্বতীপুর আঞ্চালিক মহাসড়কের চিরিরবন্দরে ট্রাক ধাক্কায় শাহীনুর ইসলাম (৪০) নামে একজন সাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার দুপুর দেড়টার দিকে দিনাজপুর-পার্বতীপুর সড়কের বেলতলী বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীনুর ইসলাম পার্বতীপুর উপজেলার ভটগাছ গ্রামের আব্দুল মতিনের ছেলে ।

স্থানীয়রা জানান, সাইকেল আরোহী শাহীনুর ইসলাম পার্বতীপুর থেকে মেয়ের বাড়ি সেমাই নিয়ে যাওয়ার সময় চিরিরবন্দরের বেলতলী বাজারে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২৪মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে ন্যাম ভবনের বারান্দায়ও ঘুমাতে হতো: আদালতে পুলিশ
মাটিকাটায় নিউগিনি প্রপার্টিজে হামলা মামলায় জামায়াতের এমপির জামাই গ্রেপ্তার
দুষ্কৃতকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণ করতে হবে: সিপিবি
জামায়াতের থেকে নেওয়া ভিক্ষার ১০০ কোটি টাকা পরিশোধেই এনসিপির গণভিক্ষা কর্মসূচি: রাশেদ খাঁন