বগুড়ায় ১৬১ নতুন করোনা রোগী

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০২০, ২২:৩৩
অ- অ+

বগুড়ায় চিকিৎসক ও নার্সসহ নতুন করে আরো ১৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান তুহিন। করোনা পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার রবিবার রাতে তিনি এ তথ্য জানান। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী ৭৯০ জন। সুস্থ হয়েছেন ৫৩ জন। মারা গেছেন সাতজন।

ডেপুটি সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনায় আক্রান্ত হন ৪১ জন। টিএমএসএস মেডিকেল কলেজে ৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। সেখানে আক্রান্ত হন ১৮ জন। এছাড়া গত ৩০ ও ৩১ মে বগুড়ার ৫৫০টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এর রিপোর্ট রবিবার আসে। ঢাকায় পাঠানো ৫৫০টি নমুনা পরীক্ষার ফলাফলে ১০২ জন আক্রান্ত হন। এ নিয়ে ২৪ ঘণ্টায় পাওয়া ফলাফলে বগুড়ায় মোট আক্রান্ত ১৬১ জন। আক্রান্তদের মধ্যে ৩ জন চিকিৎসক, একজন নার্স ও ৫ জন শিশু রয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ জন।

(ঢাকাটাইমস/৭জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাফরুল থানা যুবদলের সদস্য সচিবসহ গুলিবিদ্ধ ২
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি মাছউদ
রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন
মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি সদৃশ বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করল পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা