জন্মদিনে প্রাথমিক শিক্ষা অফিসার করোনায় আক্রান্ত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সালমা আক্তার করোনায় আক্রান্ত হয়েছে। রবিবার রাতে গফরগাঁওয়ের ৬টি নমুন পরীক্ষা করা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে। এর মধ্যে ৫টি নমুনা নেগেটিভ আসে। শুধুমাত্র শিক্ষা অফিসার সালমা আক্তারের করোনা পভেটিভ আসে। আজ তার জন্মদিন।
রবিবার রাতে সত্যতা নিশ্চিত করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মাইন উদ্দিন খান মানিক বলেন, গফরগাঁওয়ের ৬টি নমুনার মধ্যে একমাত্র শিক্ষা অফিসার সালাম আক্তারের নমুনা পজেটিভ আসে। তিনি এখন নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
(ঢাকাটাইমস/৫জুলাই/এলএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































