বুধবার খুলছে হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ আগস্ট ২০২০, ২১:০২
অ- অ+

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে প্রায় তিন মাস ভার্চুয়ালি চলার পর এবার শারীরিক উপস্থিতিতে নিয়মিত বেঞ্চে বিচারকাজ শুরু হচ্ছে হাইকোর্টে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ৩৫টি ভার্চুয়াল বেঞ্চের পাশাপাশি ১৮টি নিয়মিত বেঞ্চ গঠন করে দিয়েছেন। আগামী বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বসবে এসব নিয়মিত বেঞ্চ।

উচ্চ আদালতের ভার্চুয়াল ও নিয়মিত বেঞ্চ সংক্রান্ত সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আক্তারুজামান ভূঁইয়া স্বাক্ষরিত দুটি বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার গত ২৬ মার্চ থেকে সারাদেশে ছুটি ঘোষণা করে। তার সঙ্গে মিল রেখে আদালতেও শুরু হয় ছুটি। সরকারের সাধারণ ছুটির সঙ্গে আদালতের সাধারণ ছুটিও বাড়তে থাকে।

এই পরিস্থিতিতে ‘ভার্চুয়াল আদালতে’ শুনানির জন্য গত ৯ মে সরকার ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার’অধ্যাদেশ জারি করে; সংসদ যেটিকে পরে আইনে পরিণত করেছে।

পরদিন সর্বোচ্চ আদালতের উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে ভিডিও কনফারেন্সে ‘ফুলকোর্ট’ সভা করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

ফুলকোর্ট সভার পর ওইদিনই অধস্তন আদালতে ভার্চুয়াল জামিন শুনানির নির্দেশ আসে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে। তার জন্য তিনটি বিশেষ প্র্যাকটিস নির্দেশনাও জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন। তার মধ্যে আপিল বিভাগ পরিচালনার জন্য্ ১৩ দফা, হাইকোর্ট পরিচালনার জন্য ১৫ দফা ও অধস্তন আদালত পরিচালনার জন্য ২১ দফা নির্দেশনা দেয়া হয়।

(ঢাকাটাইমস/১০আগস্ট/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রামিসা ধর্ষণ-হত্যা মামলা: তিন মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব, বললেন আইনমন্ত্রী
ওয়ারীতে ডিবি পরিচয়ে ৫৭ ভরি স্বর্ণ ছিনতাই, ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার
শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা