নতুন ফোন আনছে নকিয়া

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৬
অ- অ+

নকিয়ার নতুন একটি ফোন বাজারে আসার খবর পাওয়া গেছে। মডেল নকিয়া ৩.৪। সম্প্রতি এই ফোনটিকে যুক্তরাষ্ট্রের এফসিসি সার্টিফিকেশন ডাটাবেজে দেখা গেছে।

নতুন এই ফোনের রিয়ারে সার্কুলার ক্যামেরা সেটাপ থাকছে। ফ্রন্টে থাকছে পাঞ্চ হোল ক্যামেরা।

জানা গেছে, এইচএমডি গ্লোবাল দুইটি ভার্সনে নকিয়া ৩.৪ বাজারে আনবে। একটিতে থাকবে সিঙ্গেল সিম। অন্যটিতে ডাবল সিম। ফোন দুইটির মডেল নম্বর-টিএ-১২৮৩, টিএ-১২৮৫।

ফোনটি ২২ সেপ্টেম্বর বাজারে আসতে পারে।

৩ জিবি র‌্যামের এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪৬০ মডেলের চিপসেট থাকতে পারে। ছবির জন্য থাকবে ১৩, ৫ এবং ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম
বিডা, বেজা ও পিপিপিএ একীভূত হয়ে গঠিত হচ্ছে ‘ইনভেস্ট বাংলাদেশ’
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭১ বাংলাদেশি
বন্যায় প্রাণহানি বেড়ে ৫৮, সবচেয়ে বেশি ক্ষতি কক্সবাজার ও চট্টগ্রামে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা