পূজার নাটক নির্মাণ করায় হত্যার হুমকি

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২০, ১৪:৩৭
অ- অ+

ক্রাউন এন্টারটেইনমেন্টের প্রযোজনায় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ টেলিভিশন কাহিনিচিত্র ‘বিজয়া’ নির্মাণ করায় নির্মাতা আবু হায়াত মাহমুদ, গল্পকার শোয়েব চৌধুরী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে মন্দিরে নিয়ে বলি দেয়ার হুমকি দিয়েছে অরূপ বণিকসহ বেশ কজন ফেসবুক ব্যবহারকারী। এছাড়াও সনাতন ধর্ম ও ইসলামবিরোধী একটি চক্র অশালীন মন্তব্য করে হত্যার হুমকি দেয়।

‘বিজয়া’ কাহিনিচিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এ নাটকের মাধ্যমে ছয় মাসের শুটিং বিরতি কাটিয়ে কাজে ফিরলেন তিনি। এতে তিশার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। শুটিংয়ের কিছু স্থিরচিত্র সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে বেশ কয়েকটি ফেসবুক আইডি থেকে পরিচালক আবু হায়াত মাহমুদ, নুসরাত ইমরোজ তিশা ও গল্পকার শোয়েব চৌধুরীকে হত্যার হুমকি দেয়া হয়।

নাটকটিতে অভিনয় করে তিশা জানান, ‘নাটকের গল্পটি অনেক চমৎকার ও চ্যালেঞ্জিং একটি চরিত্র। গল্পে শক্তিশালী সামাজিক বার্তা আছে।’

সুজাত শিমুল অভিনয় করে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘খুব পছন্দের একটি চরিত্র। এ ধরনের চরিত্রেই অভিনয় করতে চাই। কিন্তু পাই কই? ধন্যবাদ প্রযোজনা প্রতিষ্ঠান ক্রাউন এন্টারটেইনমেন্ট ও আবু হায়াত মাহমুদকে ভালো একটি কাজে রাখার জন্য। আশা করছি এ রকম ব্যতিক্রম গল্পের নাটক নির্মাণ করবে ক্রাউন।’

গল্পকার শোয়েব চৌধুরী বলেন, ‘শারদীয় দুর্গাপূজার বিশেষ নাটক ‘বিজয়া’র বিরুদ্ধে অকারণেই ক্ষোভ দেখাচ্ছে কিছু লোক। পুরো গল্পটা না জেনেই তারা অশালীন মন্তব্য করছে। আগে নাটকটি দেখুক তারপর প্রতিক্রিয়া ব্যক্ত করুক। সবাইকে বলছি, আগে নাটকটি দেখুন। তারপর আপনারাই অনুতপ্ত হবেন! আরেকটা কথা, সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে বা এই নাটকের কাউকে হুমকি দিয়ে ফৌজদারি অপরাধ থেকে বিরত থাকুন। আমরা হুমকিদানকারীদের ছবি ও তথ্য সংগ্রহ করছি। সীমা লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।’

নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, ‘দর্শকের জন্য নাটক নির্মাণ করি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকের কয়েকটি ছবি শেয়ার করা হয়েছে। এখন পর্যন্ত ট্রেলারই প্রকাশ হয়নি তারা কীভাবে এখনই তাদের মতামত ব্যক্ত করেন বোধগম্য নই। আগে নাটকটি দেখুন তারপর প্রতিক্রিয়া ব্যক্ত করুন।’

এ প্রসঙ্গে জানতে ক্রাউন এন্টারটেইনমেন্টের ডেপুটি সিইও তাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘বিজয়া’ নিয়ে অশ্লীল মন্তব্যকারী এবং হত্যার হুমকিদানকারীর বিরুদ্ধে ক্রাউন কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নিচ্ছে। এরই মধ্যে বেশ কিছু অপরাধীর পরিচয় চিহ্নিত করা হয়েছে।

ঢাকাটাইমস/১০অক্টোবর/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাইফউদ্দিনের ঝড়ে জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
অপপ্রচারের অভিযোগে আনসারের প্রতিবাদ, দায়িত্ব পালনে আপসহীন থাকার দাবি
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পিসহ গ্রেপ্তার ২
পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা