আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিএনপিতে

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২০, ২২:৩৩
অ- অ+

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী লীগ নেতা ও সহদেবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আব্দুস সালামসহ প্রায় শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

শুক্রবার বিকালে বিএনপির কালিহাতী উপজেলা শাখার উদ্যোগে সহদেবপুর বাজার এলাকায় আয়োজিত আলোচনা সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক শুকুর মাহমুদের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন তারা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পৌর মেয়র আলী আকবর জব্বার, যুগ্ম আ্‌বায়ক মতিউল আলম তালুকদার, হাবিবুর রহমান ঠান্ডু, বাংড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আরমান আলী ফকির প্রমুখ।

এদিকে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানের বিষয়ে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল দৈনিক ঢাকাটাইমসকে ফোনে বলেন, বর্তমানে আওয়ামী লীগে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়ন হয় না। কেননা তারা ‘ভোটের রাজনীতি’ করেন না, দেশে গণতন্ত্র নেই। এই কারণে আজ তারা হতাশ। এজন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিয়েছেন।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ১০ পর্যটকের মরদেহ উদ্ধার
শিশু হাসপাতালের কক্ষে চিকিৎসককে ধূমপান করতে দেখে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, বরখাস্তের নির্দেশ
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, মামলা ৪০