তাড়াশে শিক্ষক সাইদুর রহমানের ইন্তেকাল

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২০, ১৩:২২| আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ২০:৫৯
অ- অ+

সিরাজগঞ্জের তাড়াশে দৈনিক ঢাকাটাইমসের তাড়াশ উপজেলা প্রতিনিধি শায়লা পারভীনের বড় ফুপা, প্রতাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক সাইদুর রহমান খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

শনিবার সকাল ১১টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রবীন শিক্ষক আলহাজ সাইদুর রহমান খান উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া গ্রামের বাসিন্দা ও উল্লাপাড়া উপজেলার প্রতাপ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণমাধ্যমসমূহকে নীতিমালা যথাযথভাবে মেনে চলার আহ্বান তথ্য অধিদফতরের
মহাখালী টার্মিনালের ‘অলস পড়ে থাকা’ বাস যাচ্ছে পূর্বাচলে, স্থানান্তর কার্যক্রম উদ্বোধন
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৯ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
বৈরী আবহাওয়ায় পরীক্ষা গ্রহণে সরকারের ৫ উদ্যোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা