গোপালগঞ্জে বঙ্গবন্ধু দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের মধুমতি নদীর বিল রুট ক্যানেলে ১৭তম বঙ্গবন্ধু জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও নৌবাহিনী প্রধান এডমিরাল শাহীন ইকবাল দূরপাল্লার এই সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এসময় নৌ বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনীসহ সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিভিন্ন প্রতিষ্ঠানের ১৪ জন নারী-পুরুষ। সারা দেশ থেকে অংশ নেওয়া নারী-পুরুষের মধ্যে ১৪ জনকে বেছে নেওয়া হয় চূড়ান্ত প্রতিযোগিতার জন্য। এর মধ্যে পুরুষ ৭ জন ১০ কিলোমিটার ও নারী ৭ জন ৮ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতায় পুরুষের মধ্যে ১ম হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ, ২য় হয়েছেন সেনাবাহিনীর আরেক সদস্য জুয়েল আহমেদ ও ৩য় হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর পলাশ চৌধুরী। নারীদের মধ্যে ১ম হয়েছেন নাইমা আক্তার, ২য় হয়েছেন জুলি ও ৩য় সফুরা আক্তার। এরা সকলেই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য।
ঢাকাটাইমস/২৮নভেম্বর/পিএল
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
মন্তব্য করুন












































