তাক লাগানো বঙ্গবন্ধু মেডিকেলের টিকাদান কেন্দ্র

বোরহান উদ্দিন, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২১, ২০:৫৮
অ- অ+

সচরাচর হাসপাতাল বা টিকাদান কেন্দ্রের যে চিত্র এরসঙ্গে মেলানো যাবে না বঙ্গবন্ধু মেডিকেলের করোনার টিকাদান কেন্দ্রকে। পাঁচতারকা হোটেল ইন্টার কন্টিনেন্টালের ঠিক উল্টো দিকের অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত হাসপাতালটির কনভেনশন সেন্টারে প্রস্তুত করা হয়েছে টিকাদান কেন্দ্রটি। ভবনটিতে প্রবেশের পর যে কেউ চোখকে বিশ্বাস করাতে পারবেন না-এটা কোনো টিকাদান কেন্দ্র!

মঙ্গলবার বিকালে সরেজমিন ঘুরে দেখা যায়, বেশ কয়েকজন আনসার সদস্য মূল ফটকে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। পরিচয় নিশ্চিত হয়ে ভেতরে ঢুকতে দিলেন তারা। ভেতরে দেখা গেল, সামনের দিকে রয়েছে অনেকগুলো উন্নতমানের সোফা। পাশে সারি সারি চেয়ার। পশ্চিম দিকে মুখ করে চেয়ার বা সোফায় বসলে সামনে কৃত্রিম লেকের পানিতে চোখ আটকে যাবে যে কারো। লেকের ভেতরে শোভা পাচ্ছে মানিপ্ল্যান্ট গাছ।

একটু সামনে গেলে দেখা যাবে প্লাস্টিকের বোর্ড দিয়ে অস্থায়ীভাবে নির্মিত করোনার টিকা দেয়ার বুথ। প্রত্যেকটিতে পাঁচটি করে চেয়ার দিয়ে টেবিলের একপাশে টিকাদান কর্মী ও অন্যপাশে টিকা গ্রহণকারীর মুখোমুখি বসার ব্যবস্থা করা হয়েছে। এমন আটটি বুথ রয়েছে এখানে। টিকা রাখার জন্য নতুন ফ্রিজও দেখা গেছে বুথের পাশে।

বুথগুলোর পশ্চিম পাশে দুটি রুমে সোফা এবং চেয়ার সাজানো। যেখানে টিকা নেয়ার পর ৩০ মিনিট চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে সবাইকে। নির্ধারিত সময় পর সুস্থবোধ করলে ছাড়তে পারবেন টিকাদান কেন্দ্র।

এদিকে টিকা নেয়ার পর কোনো পার্শপ্রতিক্রিয়া দেখা দিলে তাদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে আলাদা আটটি বেড। নতুন করে সাজানো এসব বেডে শোভা পাচ্ছে নতুন বিছানার চাদর-বালিশ। প্রত্যেক বেডের পাশেই রয়েছে একটি করে অক্সিজেন সিলিন্ডার। একদিকে টেবিল চেয়ার রাখা হয়েছে চিকিৎসকদের বসার জন্য। যাতে কেউ অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসা দেয়া সম্ভব হয়।

বঙ্গবন্ধু মেডিকেলের আনসারের প্লাটুন কমান্ডার শাহীন সরকার ঢাকাটাইমসকে বলেন, ‘সুষ্ঠুভাবে যাতে টিকা দেয়া যায় সেজন্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সব ব্যবস্থা করা হয়েছে। এখানে যাতে সবকিছু ঠিকঠাক সম্পন্ন হয় সেজন্য আমাদের সদস্যরা সার্বক্ষণিক কাজ করছেন। আশা করি যারা এখানে আসবেন সার্বিক পরিবেশে তারা সন্তোষ প্রকাশ করবেন।’

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করলো ইরানের বিপ্লবী গার্ড
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ
দেশের বাজারে ২৪ ঘণ্টায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা
মার্কিন সেনাদের আবাসন লক্ষ্য করে এবার ইরাকের ড্রোন হামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা