জমির নিয়ে বিরোধ, নেত্রকোনায় সাবেক ইউপি সদস্য খুন

নেত্রকোনা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২১, ১৭:৪৫
অ- অ+

নেত্রকোনার বারহাট্টা উপজেলার ছোট কৈলাটি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার রাতে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম রুবেল মিয়া। বাড়ি ছোট কেলাটি গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী বলছে, রুবেল মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে তার চাচাতো ভাইদের জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে রুবেল মিয়া স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তার পথ রোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান জানান, জড়িতদের আটকের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী
বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করতে আইওএমের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছেন ৫৫ লাখ পরিবার
সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা