সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৫ খাতে

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মে ২০২১, ১৬:৫০
অ- অ+

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৫ খাতে। অন্যদিকে দর কমেছে পাঁচ খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে বস্ত্র খাতে। এই খাতে ৯.৪০ শতাংশ দর বেড়েছে। এরপরে মিউচ্যুয়াল ফান্ড খাতে ৮.২০ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সেবা ও আবাসন খাতে ৬.৯০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে জীবন বিমা খাতে ৬.৭ শতাংশ, ব্যাংক খাতে ৫.৬ শতাংশ, আর্থিক প্রতিষ্ঠান খাতে ৪.৭ শতাংশ, ভ্রমণ খাতে ৪.৪ শতাংশ, চামড়া খাতে ২.৩ শতাংশ, আইটি খাতে ২.২ শতাংশ, বিবিধ খাতে ২,১ শতাংশ, বিদুৎ এবং জ্বালানি খাতে ১.৮ শতাংশ, প্রকৌশল খাত ১.২ শতাংশ, খাদ্য এবং আনুষাঙ্গিক খাতে ০.৬ শতাংশ, সাধারণ বিমা খাতে দশমিক ৪ শতাংশ এবং সিরামিক খাতে দশমিক ৩ শতাংশ রিটার্ণ দর বেড়েছে।

অন্যদিকে দর কমেছে পাঁচ খাতে। খাতগুলোর মধ্যে রয়েছে – ঔষধ এবং রসায়ন খাতে ০.১ শতাংশ, সিমেন্ট খাতে দশমিক ৪ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ০.৫ শতাংশ, পেপার অ্যান্ড প্রিন্টিং খাতে ০.৯ শতাংশ এবং পাট খাতে ৭.৮ শতাংশ শেয়ারের রিটার্ণ দর কমেছে।

(ঢাকাটাইমস/০৭মে/এসআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কঠোর নিরাপত্তায় বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যাচ্ছে ইউরেনিয়াম
ঝিগাতলায় ঢাকা কলেজের ৩ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, মধ্যরাতে সড়কে উত্তেজনা
দেশের ৪ বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল