আয় বেড়েছে সোনার বাংলা ইন্স্যুরেন্সের

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির আয় বেড়েছে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মাচ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৯৬ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল এক টাকা ১৯ পয়সা ।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৮ টাকা ৯৮ পয়সা।
(ঢাকাটাইমস/১৫জুন/এসআই)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
মন্তব্য করুন













































