কবিতা

শূন্যের উপর তাসের ঘর (গীতিকা)

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া
  প্রকাশিত : ২১ জুন ২০২১, ১২:৪৫
অ- অ+

শূন্যের উপর তাসের ঘর

ঘরের চালে আউলা খড়;

ভিতরে বয় তুফান-ঝড়

খোপের ভিতর নিরন্তর--

ডানাভাঙা কবুতর

ছটফটায় রে ছটফটায়।

পানির উপর অগ্নিগিরি

লোভের লাভার ঝকমারি;

রতিপতির ছলচাতুরি

ফুল্কি মারে রূপছটায় গো

আগুন জ্বালায় খড়কুটায়--

ডানাভাঙা কবুতর

ছটফটায় রে ছটফটায়।

কবুতরের কলের দমে

কালের কালি নিত্য জমে;

ছটফটানি যখন কমে

রঙ্গ শেষে সব গুটায় গো

আপন দেশেই ঘর জোটায়--

ডানাভাঙা কবুতর

ছটফটায় রে ছটফটায়।

শূন্যের উপর তাসের ঘর

খোপের ভিতর নিরন্তর-

ডানাভাঙা কবুতর

ছটফটায় রে ছটফটায়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় নকল দুধ তৈরির কারখানায় প্রশাসনের অভিযান, জরিমানা
বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি
বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাহিনসহ ৪ নেতা গ্রেপ্তার
এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা