সুনামগঞ্জের দুই ইউপিতে আ.লীগ-বিদ্রোহীর জয়

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ২১ জুন ২০২১, ২১:৫৩
অ- অ+

সিলেট বিভাগের মধ্যে প্রথম ধাপের সুনামগঞ্জের ছাতক উপজেলার দু’টি ইউনিয়নে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলার ছাতক উপজেলার নোয়ারাই ও সিংচাপইড় ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ দুই ইউনিয়নের নির্বাচনে একটিতে আওয়ামী লীগের প্রার্থী ও অপরটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।

উপজেলার নোয়ারাই ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা চশমা প্রতীকে ৫ হাজার ৯০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আফজাল আবেদীন আবুল নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ২০৭ ভোট।

এদিকে বেসরকারি ফলাফল অনুযায়ী সিংচাপইড় ইউনিয়নে নৌকা প্রতীকে ৫ হাজার ১২১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাহাব উদ্দিন মো. সাহেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোজাহিদ আলী মোটরসাইকেল প্রতীকে ৩ হাজার ৬৫১ ভোট পেয়েছেন।

(ঢাকাটাইমস/২১জুন/এলএ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে ন্যাম ভবনের বারান্দায়ও ঘুমাতে হতো: আদালতে পুলিশ
মাটিকাটায় নিউগিনি প্রপার্টিজে হামলা মামলায় জামায়াতের এমপির জামাই গ্রেপ্তার
দুষ্কৃতকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণ করতে হবে: সিপিবি
জামায়াতের থেকে নেওয়া ভিক্ষার ১০০ কোটি টাকা পরিশোধেই এনসিপির গণভিক্ষা কর্মসূচি: রাশেদ খাঁন