ভগ্নিপতির সঙ্গে মিথিলার ‘মিড নাইট সান’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২১, ১২:২০
অ- অ+

ছোট বোন মিম রশীদের স্বামী অভিনেতা ও শিল্পী নেতা ইরেশ যাকেরের সঙ্গে জুটি বাঁধলেন দেশের আলোচিত অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশীদ মিথিলা। ‘মিড নাইট সান’ নামে একটি নাটকে দুটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন তারা।

এই নাটক রচনা ও চিত্রনাট্য লিখেছেন ফরহাদ হোসেন। পরিচালনা করেছেন আরিফ এ আহনাফ। ইতোমধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে। বেসরকারি টিভি চ্যানেল এনটিভির ঈদ আয়োজনে নাটকটি প্রচার করা হবে।

নির্মাতা আরিফ এ আহনাফ জানান, নাটকের গল্পে দেখা যাবে, গভীর রাতে যাত্রা পথে দেখা হয় ইরেশ ও মিথিলার। বেশ কিছু ঘটনাও ঘটে। একটা পর্যায়ে তাদের মধ্যে মন দেয়া-নেয়া হয়। এক রাতের ঘটনা নিয়ে নাটকের গল্প। মিষ্টি প্রেমের গল্প। কিছু চমকপ্রদ ঘটনাও আছে।

‘মিড নাইট সান’-এর মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করলেন ইরেশ যাকের ও মিথিলা রশীদ। নির্মাতা আশা করছেন, শালী-দুলাভাইয়ের এ জুটিকে দর্শক পছন্দ করবেন।

২০১৮ সালে মিথিলার ছোট বোন মিম রশীদকে বিয়ে করেন ইরেশ যাকের। ইরেশের প্রথম হলেও মিমের এটি দ্বিতীয় বিয়ে। ২০১৪ সালে তিনি প্রথম বিয়ে করেন ‘আয়নাবাজি’ ছবির নির্মাতা অমিতাভ রেজাকে। ২০১৬ সালে তাদের ডিভোর্স হয়।

ঢাকাটাইমস/০৫জুলাই/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৬১৭৫ গ্রাম স্বর্ণে নির্মিত বিশ্বকাপ ট্রফি, মূল্য শুনলে অবাক হবেন
বিশ্বকাপ ফুটবল ২০২৬: মহারণে কারা খেলছেন? দেখে নিন ৪৮ দেশের স্কোয়াড
মিরপুরে হিরোইন ও ইয়াবাসহ বিএনপি নেতা আটক
২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সময়সূচি প্রকাশ, জানুন সব ম্যাচের বাংলাদেশ সময়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা