সমর্পণ

আমীর সোহেল
  প্রকাশিত : ২৯ জুলাই ২০২১, ১৬:৫৮| আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৭:০৮
অ- অ+

ভয় নেই এক ফোঁটা একদম

আছেন মাবুদ আমার উপরে স্বয়ং

রেখেছেন তিনি অসংখ্য প্রমাণ

তাই সে প্রভু তাই সে মহান।

.

তাঁর কৃপায় সূর্য বিলায় আলো

যাঁর করুণায় ধরণী শষ্য পেল।

তাঁর নেয়ামত এই নীল আকাশ;

যাঁর দয়ায় প্রাণ পায় এখনও বাতাস।

.

উনার ইঙ্গিত ছাড়া

হয় না কোন ভূমিকম্প।

ফুঁসে উঠা সমুদ্র

হয় নিমিষেই শান্ত।

.

উনার সৃষ্টি পলিমাটি, শিলাবৃষ্টি’

হুকুম পেলেই জ্বলে ওঠে আগ্নেয়গিরি।

উনি চাইলেই ধনী অথবা কোটিপতি;

বনে যায় মুহূর্তেই রাস্তার ভিখারী।

.

আমীর- তুই তো জন্ম থেকেই ফকির,

তাই বুকে রাখ শুধু এক আল্লাহর জিকির।

তিনি আল-আউয়াল, তিনি আল আখির,

তিনি সকলেরই একমাত্র মালিক।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ২
মোহাম্মদপুরে ব্যবসায়ী পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ৭
শনির আখরায় ৬ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রক্সি পরীক্ষায় সরকারি চাকরি, ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্তসহ গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা