আদ-দ্বীনে ২৫০ টাকায় কিডনি ডায়ালাইসিস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২১, ২২:২০
অ- অ+

মাত্র ২৫০ টাকায় কিডনি ডায়ালাইসিস শুরু করেছে রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। সোমবার ডায়ালাইসিসের মাধ্যমে এই সেবা শুরু হয়। অত্যাধুনিক ও পরিচ্ছন্ন পরিবেশে ব্যয়বহুল এ চিকিৎসা স্বল্প টাকায় করতে পেরে কৃতজ্ঞ রোগী ও স্বজনরা।

অর্থের অভাবে কেউ যেন চিকিৎসা বঞ্চিত হয়ে কোনো কিডনি রোগী যেন মারা না যায় সেজন্য আদ-দ্বীন হাসপাতালের মতো সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন হাসপাতালের মহাপরিচালক প্রফেসর ডা. নাহিদ ইয়াসমিন।

এর আগে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে গত ১৬ সেপ্টেম্বর ১৮ বেডের একটি অত্যাধুনিক কিডনি ডায়ালাইসিস ওয়ার্ড উদ্বোধন করা হয়। গরিব, অসহায় রোগীদের কিডনি ডালাইসিসের জন্য নামমাত্র মূল্যে সেবা দেওয়া ঘোষণা দেন আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা সেবা নিতে আদ্-দ্বীন হাসপাতালে আসছে।

হাসপাতাল কর্তৃপক্ষ আশা করছে, রোগীদের হাসপাতাল থেকে স্বল্প খরচে মানসম্মত সেবা দেওয়া সম্ভব হবে।

প্রথম দিনে ঢাকার ভাটারা এলাকা থেকে চিকিৎসা নিতে আসা স্কুল শিক্ষক শেখ নুর উদ্দিন বলেন, ‘আমি প্রাইভেট স্কুলে চাকরি করি। করোনাকালীন দুই বছর ধরে বেতন পাই না। শারীরিক সমস্যা হলেও কিডনি হাসপাতালে ডায়ালাইসিস করা অনেক ব্যয়বহুল। প্রথমে ৩৭০০ টাকা লাগে। পরে ২৬০০ টাকা করে লাগে। আমার পক্ষে এটা খুবই ব্যয়বহুল। আদ্-দ্বীনের এই উদ্যোগের কথা শুনে এসেছি। প্রথমে বিশ্বাস হয়নি এত কম টাকায় ডায়ালাইসিস করা যাবে।’

ডায়ালাইসিস সেবা নিতে আসা অন্য রোগী নাহিদ ইয়াসমিন বলেন, আমি অনেকদিন থেকে সুযোগ খুঁজছিলাম, যে কোথায় একটু কম খরচে ডায়ালাইসিস করা যায়। কয়েকটি হাসপাতালে করেছি কিন্তু খবর অনেক। যা বহন করা কষ্টের। এখানের কথা শুনে আবেদন করার পর হাসপাতালের ফোন পেয়ে এসে মাত্র ২৫০ টাকায় ডায়ালাইসিস করালাম। কৃতজ্ঞতা তাদের প্রতি।

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি ডায়ালাইসিস ওয়ার্ডের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. সাইফুল বাহার খান বলেন, অর্থের অভাবে কেউ কিডনি ডায়ালাইসিস করতে না পারলে অসহনীয় কষ্ট সহ্য করতে হয়। অনেকে ধুঁকে ধুঁকে মারা যান। এসব অসহায় রোগীর চিকিৎসা সেবা দিয়ে যে দোয়া পাওয়া যায় সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা কিডনি ডায়ালাইসিস ওয়ার্ডে রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব।

আদ্-দ্বীন হাসপাতালসমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন বলেন, যারা অর্থের অভাবে কিডনি ডায়ালাসিসের মতো ব্যয়বহুল চিকিৎসা করতে পারছে না তাদের জন্য মাত্র ২৫০ টাকায় ডায়ালাইসিসের সুবিধা রাখা হয়েছে। কম খরচে এ সেবা চালুর মাধ্যমে স্বাস্থ্য সেবায় আদ্-দ্বীন একটি বিপ্লব সৃষ্টি করেছে।

কোন রোগী যেন চিকিৎসার অভাবে মারা না যান সেজন্য সমাজের অন্যান্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4