শরীফুল বাবুর দুটি কবিতা

শরীফুল বাবু
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২১, ১৯:১০
অ- অ+

রাতের ঢাকা

রাতের ঢাকা সত্যিই মুগ্ধকর!

সন্ধ্যা বেলায়, পিচঢালা পথে

যানজট করে ভর।

রাতের ঢাকা সত্যিই সুন্দর

কেউবা থাকে অফিস, রোডে

কেউ থাকে অন্দর।

রাতের ঢাকায় আলো-আধাঁরির খেলা

শত রঙে রাঙা নিয়ন বাতিরা

বসায় রঙের মেলা।

রাতের ঢাকাও কর্মব্যস্ত খুব

জীবিকার তরে ছুটছে বালক

দুহিতা দিচ্ছে রূপ।

রাতের ঢাকায় তুমি আমি পথ চলি

হাতে হাত ধরে, ঘুরে-ফিরে মোরা

জীবনের কথা বলি।

শহর ঢাকায় দিন রাত বোঝা ভার

নিঃস্ব ছেলেটি ফুটপাতে শুয়ে

রজনী করছে পার।

.

সরকারি মেডিকেল

যেথায় তাকাই, মানুষ শুধুই দেখি,

হাসপাতালে গেলেই বুঝায়

আমরা কতটা সুখি।

সকাল থেকে সিরিয়াল ধরা তাড়া,

পূর্বের জন সামনে দাঁড়াবে

উত্তরে এলো যারা।

যেখানেই যাই, সেখানে লম্বা সারি,

করিডোরে শুয়ে রোগীর জটলা

মরিলেই আহাজারি।

কপালে জুটেছে সরকারি মেডিকেল,

জলদি জলদি কাজ হবে

যদি মারতে পারো তেল।

মেডিকেলে দেখি চলছে জোরের ফাফড়,

দেখবে কে বলো, কেউ নেই হেথা

চালে মিশে গেছে কাকড়।

বিচিত্র রূপে সরকারি মেডিকেল

কুনীতির বোঝা আলগাতে গেলে

হয়ে যেতে পারে জেল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার গণপরিবহনে মনোরেল, শুরু হচ্ছে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা
প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতঃপর দুনিয়ার জীবন থেকে আখিরাতের পথে যাত্রা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে
আদাবরে বাড়ি দখলের চেষ্টা: পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০, গুলিতে আহত ২