মিরপুর ৭ নম্বরে মিল্কভিটার গোডাউনে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২১, ১৫:৫৭
অ- অ+
পুরনো চিত্র।

রাজধানীর মিরপুর ৭ নম্বরের মিল্কভিটার একটি গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে আগুনের ক্ষয়ক্ষতির বিষয়ে যাওয়া যায়নি। সর্বোশেষ তথ্যমতে, আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার দুপুর ২টা নাগাদ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর দুইটা ৫ মিনিটে তারা আগুনের খবর পান। ফায়ার সার্ভিসের ৩ ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় দুপুর দুইটা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আগুনের ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের লোকজন এখনো কাজ করছে। ক্ষয়ক্ষতির বিষয়ে পরবর্তীতে জানা যাবে।‘

ঢাকাটাইমস/৩নভেম্বর/কারই

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4