ভিকি-ক্যাটের বিয়েতে খাবারের এলাহী ব্যবস্থা

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২১, ১১:৫৩
অ- অ+

এমনিতে কঠোর ডায়েটের মধ্যে থাকেন বলিউডের দুই তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বিশেষ করে, বিয়ের জন্য কিছুদিন আগে থেকেই ক্যাটরিনা ডায়াটেশিয়ানের পরামর্শ মতো নো কার্ব ডায়েটেই আছেন। কিন্তু বিয়েতে আমন্ত্রিত অতিথিদের জন্য খাওয়াদাওয়ার এলাহি আয়োজন করছেন।

ভিকি ও ক্যাটরিনার বিয়েকে কেন্দ্র করে নানা তথ্য ফাঁস হয়েছে অনলাইনে। এবার সামনে এল বিয়ের খাবারের মেনু। আইনি বিয়ের পর মঙ্গলবার থেকে শুরু হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। চলবে তিন দিন। এ তিন দিনে রাজস্থানের বারওয়ারা দুর্গে সিক্স সেনসে হবে সংগীত, মেহেন্দি ও বিয়ের অনুষ্ঠান।

তিন দিনই বিয়েতে আমন্ত্রিতদের জন্য নানা ধরনের টেস্টি খাবারের আয়োজন করেছেন তারকা জুটি ভিকি-ক্যাটরিনা। সেই তালিকায় রয়েছে স্থানীয় খাবারের পাশাপাশি প্যান ইন্ডিয়ার নানা ডিশ। সিক্স সেনসেস রিসোর্টে ইতিমধ্যে এসে পৌঁছেছেন একশো জন ময়রা, যারা তৈরি করবেন অনেক রকমের মিষ্টান্ন।

কর্ণাটক থেকে এসেছে তাজা সবজির ট্রাক। যেহেতু ভিকি পাঞ্জাবি, তাই তার খাওয়া দাওয়াতেও থাকবে পাঞ্জাবি ডিশ। প্ল্যাটারে থাকছে ছোলে বাটুরে থেকে শুরু করে বাটার চিকেন। ইউরোপের বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে নানা ধরনের ফল, চকোলেট।

ক্যাটরিনার বিয়ের মেনুর দায়িত্বে রয়েছেন শেফ শনোজ কুমার। মেনুতে রয়েছে পাঁচ রকমের অরগ্যানিক স্যালাড, নেদারল্যান্ডস থেকে ফলের সম্ভার,ফিলিপিন্স থেকে অ্যাভাগাডো, ফ্রান্স থেকে চিজ, চকোলেট, পেরি পেরি পনির, স্পিনাচ কর্ন, ব্রকোলি স্যালাড, ছোলে বাটুরে, ডাল বুখারা,হরেক রকমের রুটি ও রাইস আইটেম, পাঞ্জাবি চিকেন, ডাল-বাটি চুরমা, লাল মাস ( রাজস্থানি স্টাইলে মাটন),কমলালেবুর রাবড়িসহ পাঁচ রকমের বিরিয়ানি। সেই বিরিয়ানি তৈরি করবেন শেফ ইমতিয়াজ কুরেশি ও তার টিম।

সাতটি ঘোড়ায় টানা রথে বিয়ের মন্ডপে আসবেন ভিকি। ঝলমলে কাঁচ দিয়ে সাজানো হয়েছে বিয়ের মন্ডপ। সংগীতে ‘কালা চশমা’ ও ‘তেরি ওর’ গানে নাচবেন ভিকি ও ক্যাট। এছাড়া রয়েছে নানা পরিকল্পনা। তবে এখানেই শেষ নয়, বিয়ের পর মুম্বাই ফিরে বলিউডের জন্য আলাদা পার্টি থ্রো করবেন ভিকি-ক্যাটরিনা।

ঢাকাটাইমস/০৮ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয় বার্ষিক পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি
গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় নতুন পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০টি কূপ: মাহ্দী আমিন
অপরাধ প্রতিরোধে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ ডিএমপি কমিশনারের
নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ