ওমিক্রন সতর্কতা

সভা-সমাবেশে আপত্তি, বুস্টার ডোজের সুপারিশ জাতীয় কমিটির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২১, ১৪:২৫| আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৪:৩০
অ- অ+

দেশে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সরকারের কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। করোনা নতুন ধরনটি রোধে জরুরি প্রয়োজন ছাড়া সভা-সমাবেশ না করার সুপারিশ করেছে কমিটি। এছাড়া সংক্রমণ রোধে ষাটোর্ধ্ব ও সম্মুখসারির যোদ্ধাদের টিকার বুস্টার ডোজ প্রয়োগের সুপারিশ করেছে পরামর্শক কমিটি।

সোমবার কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সুপারিশের কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, কোভিড-১৯ রুটিন ভ্যাকসিনেশনের জন্য পর্যাপ্ত টিকা নিশ্চিত করে ষাটোর্ধ্ব জনগোষ্ঠী ও সম্মুখসারির যোদ্ধা, যাদের দুই ডোজ কোভিড-১৯ টিকা অন্তত ছয় মাস আগে দেওয়া হয়েছে, এমন জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকার বুস্টার ডোজ দেওয়া যেতে পারে।

সুপারিশে বলা হয়েছে, কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বাংলাদেশেও শনাক্ত হওয়ায় কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করে। ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের সভা সমাবেশ বা জনসমাগম সীমিত করা এবং অতি জরুরি ছাড়া অফলাইন সভা পরিহার করে অনলাইনে সভা আয়োজনের সুপারিশ করা হয়। এছাড়া সব পয়েন্ট অব এন্ট্রিতে স্ক্রিনিং, কোয়ারেন্টাইন ও আইসোলেশন আরও জোরদার করার সুপারিশ করা হয়।

দেশে জিম্বাবুয়ে ফেরত দুজন নারী ক্রিকেটারের শরীরে প্রথম ওমিক্রন ধরা পড়েছে। ঢাকার একটি হোটেলে অবস্থান করা দুই নারীই সুস্থ আছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/বিইউ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিশ্র ফলচাষে ভাগ্য বদল নাহিদের  
টিকটকে ভুয়া তান্ত্রিকের ফাঁদে নারী, খোয়ালেন সাড়ে ৬ লাখ টাকা
জননিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, জনগণ আতঙ্কিত: নাহিদ ইসলাম
পূজার ছুটিতে নির্বাচন ভবনের সুরক্ষায় ৫ নির্দেশনা