দ্বিতীয়বার করোনায় আক্রান্ত রাজ-শুভশ্রী

পশ্চিমবঙ্গে তারকা জুঁটি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাতে এক টুইট বার্তায় রাজ চক্রবর্তী এই তথ্য দিয়েছেন।
টুইটে রাজ লিখেছেন লিখেছে, ‘আমি ও শুভশ্রী দুজনেই করোনা আক্রান্ত হয়েছি। আপাতত বাড়িতেই রয়েছি। নিভৃতবাসে দিন কাটাচ্ছি।’ তবে ছেলে ইউভানের বিষয়ে কিছু জানাননি এই দম্পতির কেউই।
আপাতত বাড়িতেই কোয়ারেন্টাইনে আছেন এই দুই টলিউড সেলিব্রিটি। করোনার কারণে তিন দিন পর শুরু হতে যাওয়া ২৭তম কলকাতা চলচ্চিত্র উৎসবে থাকতে পারবেন না উৎসবের চেয়ারপারসন রাজ। টুইটে ভক্তদের সবাইকে মাস্ক পরে, স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান তিনি।
২০২০ সালে প্রথমবার করোনায় আক্রান্ত হয়েছিলেন রাজ। অন্যদিকে শুভশ্রীর করোনা ধরা পড়েছিল ২০২১ সালের এপ্রিলে।
ঢাকাটাইমস/৫জানুয়ারি/এমআর
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































