করোনা আতঙ্কে স্থগিত কলকাতা চলচ্চিত্র উৎসব

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২২, ০৯:৫৭
অ- অ+
ফাইল ছবি

পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি আবারও ভয়াবহতার দিকে যাচ্ছে। যার ছাপ ইতোমধ্যে টলিউডে পড়েছে। সেখানে মহামারি ভাইরাসে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন তারকা। তাদের মধ্যে আছেন সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলী, নির্মাতা সৃজিত মুখার্জী, তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী, পার্নো মিত্র এবং অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

এরই জেরে আপাতত স্থগিত করে দেওয়া হল এ বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। করোনায় আক্রান্তদের মধ্যে পরিচালক রাজ চক্রবর্তী কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন এবং অভিনেতা পরমব্রত হলেন এবারের উৎসবের আয়োজক কমিটির সদস্য। কিন্তু সেই আযোজনে আপাতত দাড়ি।

রাজ ও শুভশ্রী করোনা আক্রান্ত হন মঙ্গলবার। বুধবার আক্রান্ত হন আয়োজক কমিটির অন্যতম সদস্য পরমব্রত। রাজ যেহেতু চলচ্চিত্র উৎসব কমিটির প্রধান কর্মকর্তা, তাই তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে কথা বলেন। দুজনের আলোচনার পর মুখ্যমন্ত্রীর সম্মতিতে ঠিক হয়, আপাতত চলচ্চিত্র উৎসব স্থগিত রাখা হোক। এই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন অরিন্দম শীল, পরমব্রত, ইন্দ্রনীল সেনসহ অনেকে।

কথা ছিল, করোনার কারণে চলতি বছরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বদলে নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি উদ্বোধন হবে কলকাতা চলচ্চিত্র উৎসবের। মঙ্গলবার পর্যন্ত সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সেই নির্দেশই বহাল ছিল। তবে সেখানে থাকতে পারেননি বিধায়ক-পরিচালক রাজ। উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন, প্রচার কমিটির তরফ থেকে অনন্যা চট্টোপাধ্যায়, নন্দনের পক্ষ থেকে মিত্র চট্টোপাধ্যায়, পরিচালন কমিটির নৈরাঞ্জন চট্টোপাধ্যায়। ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, হরনাথ চক্রবর্তীও।

চলচ্চিত্র কমিটির তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বর্তমান কোভিড পরিস্থিতিতে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কায় এবং উৎসবের সঙ্গে জড়িত একাধিক বিশিষ্টজন ইতোমধ্যে করোনায় আক্রান্ত হওয়ায় স্থগিত রাখা হল ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কবে এই উৎসব হবে, তা পরে জানানো হবে।

এই খবরে পরিচালক অতনু ঘোষ আফসোস করে বলেন, ‘২৭তম বছরে এসে ছেদ পড়ল উদযাপনে। অবশ্যই মনখারাপ। পাশাপাশি, পরিস্থিতির কথা মাথায় রেখে এছাড়া আর অন্য পথ নেই। ফলে, খারাপ লাগলেও এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।’ তার মতে, ‘পুরনো সময়সূচি অনুযায়ী ডিসেম্বরে উৎসবের আয়োজন করলে হয়তো উৎসব স্থগিত হত না।’

ঢাকাটাইমস/০৬জানুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4