সাংসদ মোকতাদির চৌধুরী সপরিবারে করোনায় আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২২, ০১:২৭
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাংসদ র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী, তার স্ত্রী অধ্যাপক ফাহিমা খাতুন ও মেয়ে অন্বেষা করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় এমপির ব্যক্তিগত সহকারী ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ এমএইচ মাহবুব জানান, সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়া হয়েছিল। ফলাফলে তিনিসহ তার পরিবারের সদস্যদের পজিটিভ আসে। বর্তমানে তারা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর গ্রামের নিজ বাড়িতে অবস্থান করছেন।

সংসদ সদস্য মোকতাদির চৌধুরী জানান, পরীক্ষায় করোনা পজিটিভি হলেও শারীরিক তেমন কোনো অসুবিধা তার নেই। পরিবারের অন্যদেরও খুব একটা সমস্যা নেই। বাড়িতে থেকেই চিকিৎসা নেবেন বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে ন্যাম ভবনের বারান্দায়ও ঘুমাতে হতো: আদালতে পুলিশ
মাটিকাটায় নিউগিনি প্রপার্টিজে হামলা মামলায় জামায়াতের এমপির জামাই গ্রেপ্তার
দুষ্কৃতকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণ করতে হবে: সিপিবি
জামায়াতের থেকে নেওয়া ভিক্ষার ১০০ কোটি টাকা পরিশোধেই এনসিপির গণভিক্ষা কর্মসূচি: রাশেদ খাঁন