ব্লক মার্কেটে ৩৮ কোটি টাকার লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২২, ১৭:২৭
অ- অ+

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৩৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৫৯ লাখ ৬৪ হাজার ৭৪২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৮ কোটি ৯১ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৮ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স ৫ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড।কোম্পানিটির ৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বৃহস্পতিবার ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হলো- আল-হাজ্ব টেক্সটাইল, বিডি ফিন্যান্স, বিডি ল্যাম্পস, বিকন ফার্মা, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, এনভয় টেক্সটাই, ফরচুন সুজ, গ্রামীণফোন, এইচ.আর টেক্সটাইল, আইপিডিসি ফিন্যান্স, কাট্টালি টেক্সটাইল, লংকাবাংলা ফিন্যান্স, লাভেলো আইসক্রিম, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, ফার্মা এইডস, প্রাইম ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রিপাবলিক ইন্স্যুরেন্স, রবি, স্যালভো কেমিক্যাল, শাইনপুকুর সিরামিকস, শাহজিবাজার পাওয়ার, সানলাইফ ইন্স্যুরেন্স ও ইয়াকিন পলিমার লিমিটেড।

(ঢাকাটাইমস/১২মে/এসকেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৯০
শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী মিলন
আগামীতে জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে: শিক্ষামন্ত্রী
কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ২২২ মেগাওয়াট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা