ঈদের ছুটি শেষে খুলনা বিশ্ববিদ্যালয় খুলছে সোমবার

খুবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ মে ২০২২, ২১:১৪
অ- অ+

পবিত্র ঈদুল ফিতর ও বুদ্ধ পূর্ণিমার (বৈশাখী পূর্ণিমা) ছুটি শেষে খুলনা বিশ্ববিদ্যালয় সোমবার (১৬ মে) খুলছে। এ দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম আবার শুরু হবে।

রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ গত ৭ মে ২০২২ সকাল ৭টা থেকে খুলে দেয়া হয়েছে এবং শিক্ষার্থীরা ইতোমধ্যে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় পবিত্র ঈদুল ফিতর ও বুদ্ধ পূর্ণিমার ছুটি ঘোষণা করা হয়। এসময় সব আবাসিক হলসমূহও বন্ধ ছিল।

(ঢাকাটাইমস/১৫মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
'ওয়ান স্টুডেন্ট-ওয়ান ট্রি' কর্মসূচিতে ২ কোটি গাছ লাগানোর পরিকল্পনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
ভাটারায় বিদেশি পিস্তলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার, ২৫টি মোবাইল উদ্ধার
আগস্টেই ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে আরও একজোড়া আন্তঃনগর ট্রেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা