ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০২২, ১৬:৫৭
অ- অ+

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ২৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩১ লাখ ১৮ হাজার ২০০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২০ কোটি ৯৮ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৭ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফিন্যান্স।কোম্পানিটি ৬ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে কাট্টালি টেক্সটাইল। কোম্পানিটি ১ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সোমবার ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসিআই ফরমুলেশন, আনোয়ার গ্যালভানাইজিং, ব্যাংক এশিয়া, বিডিকম, বিডি ফিন্যান্স, বেক্সিমকো গ্রীণ সুকুক, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ড্রাগন সোয়েটার, ফেরচুন সুজ, ফু-ওয়াং সিরামিকস, জিএসপি ফিন্যান্স, ইসলামিকস ফিন্যান্স, জেএমআই হসপিটাল, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, পেনিনসুলা, রেনেটা, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, সোনারগাঁও টেক্সটাইল,শাইনপুকুর সিরামিকস ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।

(ঢাকাটাইমস/৩০মে/এসকেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে এসে পালাল দুর্বৃত্তরা
পুরান ঢাকার কেন্দ্রীয় কারা ক্যাম্পাসে মেডিকেল সেন্টার ও প্যাথলজিক্যাল ইউনিট উদ্বোধন
সব সরকারি দপ্তরের জন্য জরুরি নির্দেশনা
অতিরিক্ত বিল নিয়ে কিছু গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: বিদ্যুৎ বিভাগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা