যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে, হাহাকারের সুযোগ নেই: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫৬| আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫৮
অ- অ+

দেশে যথেষ্ট পরিমাণ খাদ্য মজুদ রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মুজমদার। এর ফলে দেশে হাহাকারের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন মন্ত্রী।

খাদ্যমন্ত্রী বলেন, ‘দেশের প্রকৃতি অস্থির, ব্যবসায়ীরাও অস্থির। বর্তমানে চালের কোনো ঘাটতি নেই। তাই দুর্যোগ ও বন্যার কথা মাথায় রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে।’

‘দেশে আউশ ধানের উৎপাদন ভালো হয়েছে, এখন চালের দাম বাড়া অনুচিত বলে মনে করেন সাধন চন্দ্র মুজমদার। তিনি বলেন, ‘বাজারে যারা মিনিকেট নামে চাল বাজারজাতকরণ করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন তৈরি করা হচ্ছে। প্যাকেটের গায়ে ধানের জাতের নাম লিখতে হবে।’

একইসঙ্গে চাল বেশি পলিশ করা যাবে না বলেও জানান খাদ্যমন্ত্রী।

(ঢাকাটাইমস/১৩ সেপ্টেম্বর/এএ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ যেসব এলাকায় বৃষ্টি হতে পারে
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান
নির্বাচনী দায়িত্বে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ হাইওয়ে পুলিশ প্রধানের
ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিব