এনসিসি ব্যাংকে ‘সাস্টেইনেবল ফাইন্যান্স: চ্যালেঞ্জ অ্যান্ড অপরচুনিটিস্’ আলোচনা

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:১৯
অ- অ+

এনসিসি ব্যাংকে ‘সাস্টেইনেবল ফাইন্যান্সঃ চ্যালেঞ্জ অ্যান্ড অপরচুনিটিস্’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভা সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইন্সিটিটিউটে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক খন্দকার মোরশেদ মিল্লাত প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির, উপ-ব্যবস্থাপনা পরিচালকব মো. রাফাত উল্লা খান, মো. মাহবুব আলম, মো. জাকির আনাম ও এম আশেক রহমান, ঢাকা বিভাগের বিভিন্ন কর্পোরেট শাখার ব্যবস্থাপকরা, প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানগণসহ মোট ৪০ জন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা আলোচনায় অংশগ্রহণ করেন।

বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক খন্দকার মোরশেদ মিল্লাত বর্তমান প্রেক্ষাপটে সবুজ ও টেকসই অর্থায়নের গুরুত্ব তুলে ধরেন এবং বিভিন্ন সেক্টরে অর্থায়নের ক্ষেত্রে পরিবেশগত দিক বিবেচনার কথা উল্লেখ করে ব্যাংকিং সেক্টরসহ সকল আর্থিক প্রতিষ্ঠানের এ বিষয়ে আরো বেশি সচেতন হওয়ার পরামর্শ দেন।

বৈঠকে এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির, সবুজ ও টেকসই অর্থায়ন বিষয়ে অনবদ্য ভূমিকার কারণে প্রধান আলোচক খন্দকার মোরশেদ মিল্লাতকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এসকেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভোররাতে কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন: এক তরুণের মৃত্যু, পুড়েছে ঘর ও দোকান
রোলার স্কেটিংকে অলিম্পিকে নিতে যা যা করা দরকার, সবই করব: কায়েস আহমেদ
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ, আলোচনায় দ্রব্যমূল্য ও পোশাকশিল্প
যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত