বিএনপি স্বাধীনতা বিরোধীদের অভিন্ন প্ল্যাটফর্ম: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২২, ১৫:৫২
অ- অ+

বিএনপিকে স্বাধীনতা বিরোধীদের অভিন্ন প্ল্যাটফর্ম হিসেবে আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, ‘তারা (বিএনপি) সাম্প্রদায়িক অপশক্তিরও প্ল্যাটফর্ম।’

শুক্রবার দুপুরে নিজ বাসভবনে সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব মন্তব্য করেন।

বিএনপির হাতে এ দেশ নিরাপদ নয় বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি দেশের জন্য রক্ত দেয়নি, তারা মানুষের রক্ত নিয়েছে। তারা দেশের মানুষকে মুক্ত করার নামে ষড়যন্ত্রে লিপ্ত।’

কাদের বলেন, ‘বিএনপি আগেও গণতন্ত্রকে শৃংখলিত করেছে। মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার আদর্শ শৃংখলিত করেছে। গণতন্ত্র আর স্বাধীনতার শত্রুদের নিয়ে নাকি দেশ উদ্ধার করতে চায়।’

তিনি বলেন, ‘বিএনপি দেশ ধ্বংসের এজেন্ডা নিয়ে নেমেছে। তারা সকল পরাজিত অপশক্তিদের নিয়ে মাঠে নেমেছে। কিন্ত জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরোধে বিএনপি ও তার দোসরদের সব ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে।’

আগামী ১৭ অক্টোবর আসন্ন জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। একইসঙ্গে নির্বাচনী আচরণ মেনে চলতে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি।

(ঢাকাটাইমস/৭অক্টোবর/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বঙ্গোপসাগরে ভয়াবহ কার্গো জাহাজডুবি, বাংলাদেশিসহ ২৪ নাবিক নিখোঁজ
স্মরণকালের শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা, বিশ্বজুড়ে বাড়তে পারে খরা-বন্যা ও দাবানলের ঝুঁকি
গার্ড অব অনারের মাধ্যমে আজ বঙ্গভবনে উঠছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি ট্রাম্পের, প্রকাশ করলেন মানচিত্র
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা