কেরানীগঞ্জে কেয়ারটেকারের রহস্যজনক লাশ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধ, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৩, ১৯:২৪
অ- অ+

ঢাকার কেরানীগঞ্জে কাউসার খান (৪৫) নামে এক কেয়ারটেকারের রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে আগানগর ইস্পাহানি নদীধারা আবাসিক এলাকার ২ নম্বর গলির একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত কাউসার ফরিদপুরের নগরকান্দা থানার কাউয়াখোলা গ্রামের মৃত হোসেন খানের ছেলে। তিনি ইস্পাহানি এলাকায় চৌধুরী ভিলায় কেয়ারটেকারের কাজ করতেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে মঙ্গলবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানা একটি মামলা প্রস্তুতি চলছে। ঘটনার মূল রহস্য উৎঘাটন করার জন্য পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। আশা করছি খুব শিগগিই এর রহস্য উৎঘাটন করতে পারবো।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাধীন গণমাধ্যম নিশ্চিতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী
অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভন, ভুয়া প্রবাসী পরিচয়ে প্রতারণা; সৈয়দপুর থেকে দুইজন গ্রেপ্তার
রিজার্ভ চুরির মামলায় জড়িত ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান, আতিউরসহ বাংলাদেশেরই ১০ জন
সন্ত্রাসের ‘অভয়ারণ্য’ এখন মোহাম্মদপুর, আতঙ্কে বাসিন্দারা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা