গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের গুজবে ৫ বাসে আগুন

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৩, ২২:০৭| আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ২৩:০৮
অ- অ+

গাজীপুর সিটি করপোরেশনের ছয়দানা এলাকায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় তিন শ্রমিক মারা গেছেন— এমন দাবি করে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে উত্তেজিত শ্রমিক ও স্থানীয় জনতা। এ সময় পাঁচটি বাসে আগুন ধরিয়ে দেয়া হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ।

রাস্তা পারাপারের সময় মরিয়ম বেগম ও আকিজা নামে দুজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) আলমগীর হোসেন জানান, পোশাক কারখানা ছুটির পর সন্ধ্যা ৭টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা এলাকায় সড়ক পার হচ্ছিল তিনজন শ্রমিক। এ সময় ঢাকাগামী একটি বাস তাদের চাপা দিলে গুরুতর আহত হন তারা। তাদের উদ্ধার করে স্থানীয় তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মরিয়ম ও আকিজাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) মাহবুব উজ জামান বলেন, বাসচাপায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে এমন দাবি করে শত শত বিক্ষুব্ধ শ্রমিক ও জনতা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে উত্তেজিত জনতা পাঁচটি বাসে আগুন ধরিয়ে দেয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রায় এক ঘণ্টা পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/এসএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাধীন গণমাধ্যম নিশ্চিতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী
অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভন, ভুয়া প্রবাসী পরিচয়ে প্রতারণা; সৈয়দপুর থেকে দুইজন গ্রেপ্তার
রিজার্ভ চুরির মামলায় জড়িত ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান, আতিউরসহ বাংলাদেশেরই ১০ জন
সন্ত্রাসের ‘অভয়ারণ্য’ এখন মোহাম্মদপুর, আতঙ্কে বাসিন্দারা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা