মাঠ দিবস উদযাপন

সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) আরএমটিপি প্রকল্পের আওতায় ‘ইকোলোজিবান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদি গ্রামে নিরাপদ উচ্চ মূল্যের সবজি (ব্রোকলি) চাষ প্রদর্শনী প্লটের আওতায় কৃষক মাঠ দিবস আয়োজন করা হয়।
মাঠ দিবসে সভাপতিত্ব করেন এসডিসির ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মোল্যা। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বোয়ালমারী, ফরিদপুরের প্রীতম কুমার হোড়।
অতিথি ছিলেন এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান । এছাড়া এসডিসির প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ লিয়াকত আলীসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, উপকরণ সরবরাহকারী, সবজি পাইকার, আড়দদার ও কৃষাকরা।
উপ-প্রকল্পটি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও ড্যানিডার অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।
চাষি মাহফুজ শেখ বলেন, তিনি প্রকল্পের সহযোগিতায় মৃত্তিকা পরীক্ষা করেন এবং ভার্মি কম্পোস্ট, ফেরোমন ফাঁদ, আঠালো ফাদ, ট্রাইকোডার্মা, নিমপাতার রস, বিতৃষ্ণা ফসল(গাঁদা) ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করে ব্রোকলি চাষ করেন। এতে তার উৎপাদন খরচ কম হয়। তিনি আশা করছেন, এই ১৫ শতক জমি হতে প্রায় ৩৫ হাজার টাকা আয় করবেন।
(ঢাকাটাইমস/১১জানুয়ারি/এলএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































