হাঁসের মাংস খেতে গিয়ে সড়কে প্রাণ গেল তিন বন্ধুর

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৩, ০১:৪০| আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১২:৩৭
অ- অ+

রাজশাহী পবার ডাঙ্গেরহাট এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে তিন বাইক আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার আবু সাঈদের ছেলে শাহিন আলী (৪০), একই এলাকার মো. বাবলুর ছেলে সোহাগ আলী (২৮) এবং কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে রাকিব আলী।

স্থানীয়রা ও কর্ণহার থানার ওসি ইসমাইল হোসেন জানান, বিকালে রাজশাহী পবা মরমরি হাটে হাঁসের মাংস খেতে গিয়েছিল শাহিন ও তার দুই বন্ধু। সন্ধ্যার আগে মোটরসাইকেলে শহরে ফিরছিলেন তারা। তাদের মোটরসাইকেল ডাঙ্গেরহাট স্কুলের সামনে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহিন ও সোহাগ মারা যান। গুরুতর আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ওসি জানান, দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। আর নিহত তিনজনের লাশ রামেকের মর্গে রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাধীন গণমাধ্যম নিশ্চিতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী
অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভন, ভুয়া প্রবাসী পরিচয়ে প্রতারণা; সৈয়দপুর থেকে দুইজন গ্রেপ্তার
রিজার্ভ চুরির মামলায় জড়িত ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান, আতিউরসহ বাংলাদেশেরই ১০ জন
সন্ত্রাসের ‘অভয়ারণ্য’ এখন মোহাম্মদপুর, আতঙ্কে বাসিন্দারা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা