‘জেড’ ক্যাটাগরিতে যাচ্ছে আরও ৬ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ মার্চ ২০২৪, ১৬:৫৮
অ- অ+

পুঁজিবাজারে তালিকাভুক্তেআরও ছয় কোম্পানির শেয়ার সোমবার থেকে ‘জেড’ ক্যাটাগরিতে যাচ্ছে । রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

নির্ধারিত সময়ের মধ্যে এজিএম করতে ব্যর্থ, ছয় মাসের বেশি সময় উৎপাদন বন্ধসহ বেশকিছু কারণে এসব কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- বিএসইসি।

জানা গেছে, সোমবার থেকে যে ছয় কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে যাচ্ছে তার মধ্যে বস্ত্র খাতের দুটি, ঔষধ ও রসায়ন খাতের দুটি, আর্থিক খাতের একটি এবং বিমা খাতের একটি কোম্পানি।

কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম টেক্সটাইল, প্রাইম ফাইন্যান্স, নিউ লাইন ক্লোথিংস, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এএফসি এগ্রো বায়োটেক এবং একটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে পরপর দুই বছর যেসব কোম্পানি লভ্যাংশ দেয়নি- এমন কোম্পানিগুলোকে ‘জেড ক্যাটাগরি’তে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। গত ১৫ ফেব্রুয়ারি এ সংক্রান্ত নির্দেশনা জারি করে সংস্থাটি।

নির্দেশনায় বলা হয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোন কোম্পানি পরপর দুই বছর লভ্যাংশ ঘোষণায় ব্যর্থ হলে তাকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হবে। একইসঙ্গে টানা দুই বছর বার্ষিক সাধারণ সভা বা এজিএম করতে ব্যর্থ হলেও কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করে জেড ক্যাটাগরিতে পাঠানো হবে।

তবে এজিএম অনুষ্ঠিত না হওয়ার ক্ষেত্রে যদি কোন রিট পিটিশন বা আদালতে বিচারাধীন কোন আইনি প্রক্রিয়া থাকে তাহলে জেড ক্যাটাগরিতে পাঠানোর ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছরের জন্য বিবেচনা করা হবে।

এছাড়া, উৎপাদনহীন কোম্পানি নিয়েও কড়া নির্দেশনা দিয়েছে বিএসইসি। এখন থেকে কোন কোম্পানি টানা ৬ মাস তার কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকলে বা উৎপাদন বন্ধ রাখলে সেটিকেও জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হবে।

পাশাপাশি কোন কোম্পানির টানা দুই বছর ক্যাশ ফ্লো নেতিবাচক আসলে এবং পরিশোধিত মূলধনের থেকে ঋণ বেশি হলে তাকেও স্থান দেওয়া হবে জেড ক্যাটাগরিতে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো কোম্পানি সিকিউরিটিজ আইন, বিধি-বিধান, বিজ্ঞপ্তি, আদেশ কিংবা নির্দেশাবলী পালনে ব্যর্থ হলে বা অসম্মতি জানালে সেটিকেও কমিশনের পূর্বানুমোদন সাপেক্ষে জেড ক্যাটাগরিতে পাঠানো হবে।

(ঢাকাটাইমস/০৩মার্চ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাফরুলে চালকের মাথায় ইট মেরে মোটরসাইকেল ছিনতাই, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
ব্যাংক হিসাবে আবগারি শুল্কের সীমা ৩ লাখ থেকে ৪ লাখ টাকা করার প্রস্তাব
মাসের শেষে চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, ফায়ারের ১২ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা