যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয় বৃত্তি, পড়াশুনার স্বপ্ন পূরণ করুন

স্বপ্ন পূরণের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত প্রস্তুতি, শিক্ষা ও অধ্যাবসায় গুরুত্বপূর্ণ। পড়াশোনা শুধু একটি কাজ নয়, এটি একটি শিল্প। আপনি যখন পড়াশোনার জগতে প্রবেশ করেন, তখন একটি নতুন দুনিয়া আপনার সামনে উন্মোচিত হয়। আপনার পড়াশুনার স্বপ্ন পূরণ করতে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয় বৃত্তি। মার্কিন যুক্তরাষ্ট্রে ইয়েল ইউনিভার্সিটি স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে একাধিক বৃত্তি সুবিধা রয়েছে। যেকোনো দেশের শিক্ষার্থীরা ইয়েল ইউনিভার্সিটির বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা বৃত্তির আওতায় যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়টি থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
২০২৬ শিক্ষাবর্ষের জন্য বৃত্তিটি কার্যকর থাকবে।
ইয়েল বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যের নিউ হেভেন শহরে অবস্থিত বিশ্বখ্যাত একটি বেসরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়। ১৭০১ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রাচীনতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এটি মর্যাদাপূর্ণ আইভি লিগের অন্তর্ভুক্তও। বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয়েছে ইলিহু ইয়েল নামের একজন দাতার নামে। চার শতাব্দীর বেশি সময় ধরে ইয়েল বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে বিশ্বজুড়ে অবদান রেখে আসছে।
সুযোগ-সুবিধা
যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি বৃত্তি সম্পূর্ণ অর্থায়িত। নির্বাচিত শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম উপভোগের সুযোগ পাবেন। থাকছে বিশ্বমঞ্চে নিজেকে প্রমানের এবং সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ। এ ছাড়া পরিবহন সুবিধা, গবেষণা ও প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে। যেসব মেধাবী প্রার্থী গৃহহীন অথবা এতিম বা সরকারের সহায়তার প্রয়োজন, তাঁদের জন্য বিশেষ বিবেচনার ব্যবস্থা রয়েছে।
আবেদনের যোগ্যতা
প্রার্থীদের আইইএলটিএস স্কোর ৭ বা তার বেশি হতে হবে। প্রার্থীদের অবশ্যই ইংরেজি ভাষায় যথেষ্ট দক্ষ হতে হবে। আবেদনকারীর অবশ্যই সাম্প্রতিক পাসপোর্ট থাকতে হবে। এ ছাড়া বৃত্তির নীতিমালা অনুযায়ী অন্যান্য যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।
বৃত্তির মেয়াদকাল
২ থেকে ৫ বছর।
বৃত্তির তালিকা
ইয়েল ইউনিভার্সিটির একাধিক ধরনের বৃত্তির সুবিধা রয়েছে। এগুলো হলো: ইয়েল স্কলারশিপ, ইয়েল মেরিটভিত্তিক স্কলারশিপ, ইয়েল পেল গ্রান্টস, ইয়েল মিলিটারি বেনিফিটস ও ইয়েল এনটাইটেলমেন্ট গ্রান্টস।
প্রয়োজনীয় তথ্য
পাসপোর্টের কপি, জীবনবৃত্তান্ত, পূর্ববর্তী সব একাডেমিক সনদ, বৈধ ভিসা এবং অনলাইন আবেদনের কপি।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা এই world.yale. edu/coming-to-yale/admissions -for-international-students লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১৫ ডিসেম্বর ২০২৫।
(ঢাকাটাইমস/৮ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































