ভাটারায় এটিইউ’র অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২৫, ১৩:১০
অ- অ+

রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে আদালতের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম–মাহান্নান করিম ওরফে অমিথ।

এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে

এটিইউ জানায়, মঙ্গলবার রাত ৯টা ৫০ মিনিটে ডিএমপির ভাটারা থানাধীন ইউনাইটেড সিটি এলাকায় অভিযান পরিচালনা করে এই আসামিকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০১৪ সালে আসামি মাহান্নান করিম দুঃসম্পর্কীয় আত্মীয়ের সঙ্গে শাহজাদপুর, গুলশান এলাকায় একটি ফ্ল্যাট ক্রয় চুক্তি করেন। সে সময় তিনি এক কোটি টাকার একটি চেক প্রদান করেন, যা পরবর্তীতে ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়। প্রতিশ্রুতি অনুযায়ী পাওনা অর্থ পরিশোধ না করায় ভুক্তভোগী আদালতে মামলা করেন।

বিচার প্রক্রিয়া শেষে আদালত ২০১৭ সালের ৮ অক্টোবর আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। তবে রায় ঘোষণার পর থেকেই আসামি গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

সম্প্রতি উত্তরা পূর্ব থানার আবেদনের ভিত্তিতে এটিইউ নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করে। পরে তাকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়।

(ঢাকাটাইমস/৮অক্টোবর/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘আর্থিক সংকটে চিকিৎসা হতো না’, সেনাবাহিনীর কল্যাণে দৃষ্টি ফিরে পেয়ে আবেগাপ্লুত উপকারভোগীরা
নকল খাদ্যপণ্য উৎপাদন ও অবৈধ তামার তার কারখানায় অভিযান, ৩ জনকে জরিমানা
সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই
সচিবালয়ের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে চুরি, সিসিটিভিতে দেখা গেল সন্দেহভাজন ব্যক্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা