প্রধান উপদেষ্টা রবিবার ইতালি যাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২৫, ০৯:২৩
অ- অ+

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আসন্ন রবিবার (১২ অক্টোবর) ইতালির রাজধানী রোমে যাচ্ছেন। তিনি সেখানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম-এর একটি অনুষ্ঠানে যোগ দেবেন এবং পাশাপাশি উচ্চপর্যায়ের বেশ কয়েকটি বৈঠকেও অংশ নেবেন।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ১২ অক্টোবর প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দিতে রোমে যাচ্ছেন এবং পাশাপাশি তিনি উচ্চ পর্যায়ে অনেকের সঙ্গে বৈঠকও করবেন।

উপদেষ্টা পরিষদের বৈঠকের বিষয়ে শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে হলে কোনো দাসত্ব নয়, স্বনির্ভর হতে হবে। এখন যে পরনির্ভর হয়ে আছি এর থেকে বেরিয়ে আসতে হবে। এছাড়া উপায় নেই।’

প্রেস সচিব আরও বলেন, ‘সভায় ভিসা জটিলতা থেকে কীভাবে বেরিয়ে আসা যায় সে বিষয়ে জোর দেয়া হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। আশা করি দ্রুত সমাধান হবে।’ শিক্ষার বিষয়ে শফিকুল আলম বলেন, ‘দেশে অনেক বেশি বিবিএ গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে। কিন্তু তা মার্কেটে অতিরিক্ত। তাই সার্বিক পরিস্থিতিতে সাইন্স ভিত্তিক গ্রাজুয়েশন বাড়ানো প্রয়োজন। এ বিষয়ে সবার মতামত নেয়া হয়েছে।’

(ঢাকাটাইমস/৯ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাফরুলে চালকের মাথায় ইট মেরে মোটরসাইকেল ছিনতাই, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
ব্যাংক হিসাবে আবগারি শুল্কের সীমা ৩ লাখ থেকে ৪ লাখ টাকা করার প্রস্তাব
মাসের শেষে চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, ফায়ারের ১২ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা