বসুন্ধরা আবাসিক এলাকায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জানুয়ারি ২০২৬, ১৬:১৩
অ- অ+

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষের জেরে নাঈম কিবরিয়া (৩৫) নামের এক আইনজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঘটনা ঘটে।

নিহত নাঈম কিবরিয়া পাবনা জেলা জজ আদালতের আইনজীবী ছিলেন। তার বাড়ি পাবনা সদর উপজেলায়। তিনি গোলাম কিবরিয়ার ছেলে।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত জানান, বুধবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি প্রাইভেট কার চালাচ্ছিলেন নাঈম কিবরিয়া। সময় একটি মোটরসাইকেলের সঙ্গে তার গাড়ির ধাক্কা লাগে। এরপর মোটরসাইকেলের চালকসহ কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবক তাকে গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে বেদম মারধর করেন। একপর্যায়ে তাকে রাস্তায় ফেলে রেখে হামলাকারীরা চলে যান।

খবর পেয়ে নাঈমের খালাতো ভাই রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে বুধবার রাতেই ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের খালাতো ভাই রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, নাঈম কিবরিয়ামব সন্ত্রাসেরশিকার হয়েছেন। হামলাকারীরা তার চালানো প্রাইভেট কারটিও ভাঙচুর করে।

রফিকুল ইসলাম আরও জানান, নাঈম কিবরিয়া প্রায় ১০ দিন আগে পাবনা থেকে ঢাকায় আসেন এবং পূর্বাচলে তার বাসায় অবস্থান করছিলেন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত একটি মামলায় হাইকোর্ট থেকে জামিন নিতে তিনি ঢাকায় এসেছিলেন।

ঘটনায় জড়িতদের শনাক্ত গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা