বিসিএএসপিএস’র উদ্বোধন করলেন বিমান বাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৬, ১৭:৪৫
অ- অ+

বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ-বিসিএএসপিএস-’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার ঢাকায় বিমান বাহিনী সদর দপ্তরে বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রটির কার্যক্রম এবং এর ওয়েবসাইট (www.bcasps.org) উদ্বোধন করেন।

একইদিন সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান বিসিএএসপিএস (BCASPS)-কে স্বাধীন থিঙ্ক ট্যাংক হিসেবে আকাশসীমা নিয়ন্ত্রণ ও সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রতি দৃঢ় আস্থা প্রকাশ করেন।

তিনি বলেন, পরিবর্তনশীল কৌশলগত পরিবেশে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন স্বার্থ সুরক্ষার জন্য বিমান ও মহাকাশ—উভয় ক্ষেত্রেই সমন্বিত ও সুস্পষ্ট ধারণা গড়ে তোলা অপরিহার্য।

বিসিএএসপিএস-’র ভিশন হিসেবে তুলে ধরা হয়েছে, বাংলাদেশের জাতীয় স্বার্থের প্রতি সহায়তা প্রদান এবং বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিমান ও মহাকাশ শক্তি সম্পর্কিত জাতীয় সচেতনতা গড়ে তোলা এবং নীতিনির্ধারণে পরামর্শ প্রদানকারী একটি উৎকর্ষ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়া।

এটি প্রতিষ্ঠা একটি সময়োপযোগী ও ভবিষ্যতমুখী উদ্যোগের প্রতিফলন, যা দেশের জাতীয় নিরাপত্তা, বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং বিশেষ করে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কেন্দ্র বাংলাদেশকে বিমান ও মহাকাশ শক্তি বিষয়ে কৌশলগত ও বুদ্ধিবৃত্তিকভাবে যুক্ত করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত গবেষক অধ্যাপক শাহাব এনাম খান ‘Modernizing Airpower in a Changing Indo-Pacific: Strategic Rationale, Technological Shifts, and National Security Implications for Bangladesh’ শীর্ষক বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি সফরে তুরস্ক গমন করলেন সেনাবাহিনী প্রধান
যুদ্ধের মধ্যেই ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান
ঢাকায় ২ দিনের সফরে আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো
ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল আজ, মহারণে শেষ হাসি কার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা