হ্যাক অভিযোগে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক, প্রশ্ন তুললেন যুবদল নেতা নয়ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস:
  প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩০
অ- অ+

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারকে আটকের ঘটনায় তীব্র সমালোচনা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই আটক প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ এবং এর মাধ্যমে একটি রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে।

ফেসবুক পোস্টে নয়ন অভিযোগ করেন, ডা. শফিকুর রহমান তার এক্স অ্যাকাউন্টে কর্মজীবী নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন। এতে দেশজুড়ে সমালোচনা শুরু হলে সরকার সেই বিতর্ক আড়াল করতে পরিকল্পিতভাবে ভিন্ন পথ বেছে নেয়।

তার ভাষায়, "দেশব্যাপী নিন্দার ঝড় উঠতেই প্রশাসন নীল নকশা আঁকতে শুরু করে।”

যুবদল নেতা দাবি করেন, সেই পরিকল্পনার অংশ হিসেবেই এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ তুলে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করা হয়েছে।

তিনি প্রশ্ন তোলেন, “দুদিন আগেও ডিএমপি বলেছিল অ্যাকাউন্ট হ্যাক হয়নি। তাহলে এখন হঠাৎ করে হ্যাকের অভিযোগে গ্রেপ্তার কেন?”

নয়ন আরও বলেন, সরকারি কর্মচারী আইন–২০১৮ অনুযায়ী সরকারের অনুমতি ও সুনির্দিষ্ট মামলা ছাড়া কোনো সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করার বিধান নেই। সে ক্ষেত্রে ছরওয়ারে আলমকে কোন আইনে আটক করা হয়েছে—সে প্রশ্নও তোলেন তিনি। পোস্টে তিনি এই ঘটনাকে ‘নাটক’ হিসেবে আখ্যা দিয়ে দাবি করেন, জামায়াত আমিরের বিতর্কিত মন্তব্য আড়াল করতেই একজন সরকারি কর্মচারীকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, জামায়াত আমিরের ঘটনায় ছরওয়ার নামের একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে মোবাইল ও কম্পিউটার জব্দ করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণভোট না মানলে সরকারও মানা হবে না: জামায়াত আমির
৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
রোদে বের হলেই শরীরের রক্ত ঝরে, পানিতে কাটে ১০ বছরের আবু বকরের দিন
বাংলাদেশে উচ্চগতির রেল আনতে আগ্রহী চীন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা